Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠি আটক

দিল্লিতে না যাওয়ার নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে আটক করেছে হরিয়ানার গুরুগ্রাম পুলিশ 

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

দিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ভারতের গুরুগ্রাম থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে হরিয়ানার গুরুগ্রাম পুলিশ। 

পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গুরুগ্রাম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই বিক্ষোভে অংশ নিতে রাঠীকে দিল্লিতে না যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু তিনি পুলিশের সেই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে তাকে আটক করা হয়।

এর আগে, ধ্রুব রাঠি দিল্লিতে বিক্ষোভের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজধানীতে মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন চলাচলে বিধিনিষেধসহ বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি পরিস্থিতিকে প্রায় ‘লকডাউন’-এর সঙ্গে তুলনা করেন।

নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

   

About

Popular Links

x