এ অঞ্চলের অন্যতম জনপ্রিয় ফল আম; সবচেয়ে জনপ্রিয় বললেও অনেকে ভুল বলবেন না। মৌসুমে আম ছাড়া চলেই না। আমেরও রয়েছে নানান প্রকার। একেক আমের আবার ভিন্ন ভিন্ন স্বাদ।
আম আসলে উপমহাদেশেরই ফল। তবে সারাবিশ্বেই রয়েছে রসালো এই ফলটির কদর।
বিবিসি জানাচ্ছে, আমের প্রথম চাষ হয় ভারতে; প্রায় পাঁচ হাজার বছর আগে। ভারতের জাতীয় ফলও আম।
হিমালয় পর্বতমালার পাদদেশে ভারত এবং মিয়ানমারে প্রথম বন্য আম উৎপন্ন হয় বলে মনে করা হয়।
আর প্রথম পাঁচ হাজার বছর আগে আমের চাষ করা হয় ভারতের দক্ষিণ অংশ, মিয়ানমার এবং আন্দামান দ্বীপপুঞ্জে (বঙ্গোপসাগরের একটি দ্বীপপুঞ্জ)।
শুধু ভারত নয় আরও কয়েকটি দেশের জাতীয় ফল আম। উপমহাদেশেরই আরেক দেশ পাকিস্তানের জাতীয় ফলও আম। এছাড়াও হাইতি ও ফিলিপাইনের জাতীয় ফল আম।



যে দেশগুলোর জাতীয় ফল আম