Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: জেনে নিন আবেদন নেওয়া হবে যে ৫ কেন্দ্রে

প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে   

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০০ পিএম

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি পর্যটকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।   

গত ২৫ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক কেন্দ্র পরিদর্শন শেষে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দেন।

তিনি জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে এই সেবা চালু হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি ও সক্ষমতা বুঝে অন্যান্য কেন্দ্রেও আবেদন নেওয়া হতে পারে।

ভিসা প্রার্থীদের সুবিধার্থে প্রথম ধাপে চালু হওয়া পাঁচ কেন্দ্রের ঠিকানা ও ফোন নম্বর নিচে দেওয়া হলো: 

১. ঢাকা (যমুনা ফিউচার পার্ক)

ঠিকানা: জি-১ ফ্লোর, সাউথ কোর্ট, যমুনা ফিউচার পার্ক, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা।

ফোন: ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬

২. চট্টগ্রাম

ঠিকানা: সিটি সেন্টার (দ্বিতীয় তলা), সিডিএ অ্যাভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

ফোন: ০২-৩৩৪৪৫৩১০০

৩. রাজশাহী

ঠিকানা: মরিয়ম আলী টাওয়ার (প্রথম তলা), বর্ণালী মোড় (পুরোনো বিলশিমলা), রাজশাহী।

ফোন: ০৭২১-৮১২৫৩৪, ০৭২১-৮১২৫৩৫

৪. খুলনা

ঠিকানা: রাহাত সেন্টার, ৭১ (নতুন), সৈয়দ আলী হোসেন সড়ক (আউটার বাইপাস রোড), ছোট বয়রা, খুলনা।

ফোন: +৮৮০ ২৪৭৮৮৪৫৫০০

৫. সিলেট

ঠিকানা: রহিম টাওয়ার, সোবহানীঘাট, বিশ্বরোড, সিলেট।

ফোন: ০৮২১-৭১৯২৭৩

 

   

About

Popular Links

x