Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তবে কি ‘তুফান-২’ আসছে?

১২০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীতি ‘তুফান’ সিনেমাটি

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৩:৫৪ পিএম

মুক্তির আগেই ফার্স্টলুক, পোস্টার, টিজার, গান, ট্রেইলার দিয়ে হইচই ফেলে দিয়েছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা “তুফান”।

মুক্তির পর শাকিব ভক্তদের উন্মাদনা যেন আরও বেড়ে গেছে। একযোগে ১২০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেলেও শেষ হয়ে গেছে প্রায় সব হলেও অগ্রীম টিকেট।

এদিকে মুক্তির প্রথম দিনেই সোমবার (১৭ জুন) ঢাকার বিভিন্ন সিনেমা হল ঘুরে “তুফান” উন্মাদনা নিজ চোখেই দেখেছেন সিনেমাটির অভিনেতা-পরিচালকসহ কলাকুশলীরা।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন দেশের আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমা হল ঘুরে “তুফান” নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

চঞ্চল চৌধুরী বলেন, “দর্শকদের যখন ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আমরা আমাদের ভেতর আলাদা গতি পাই, উৎসাহ পাই। যেমন এই “তুফান” নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে খুব ভালো লাগছে। ছবিটি সুপারডুপার হিট হলে আরও বড় বড় প্রজেক্টে কাজ করব। আর সব সময়ই দর্শকদের জন্য অভিনয়টা করে যেতে চাই।”

সিনেমা হলের সামনে থেকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “এই ঈদে সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। এ কারণে সিনেমা ঈদের পরদিন মুক্তি দেওয়া উচিত। কোরবানি সত্ত্বেও তুফান নিয়ে সারাদেশে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তা সত্যি অবিশ্বাস্য।”

এ সময় এই সিনেমার সিক্যুয়েল “তুফান-২” নিয়েও আশা প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, “দর্শক চাইলেই তুফান-২ হবে।”

উল্লেখ্য, “তুফান” সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

সিনেমাটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ ১২৯টি হলে “তুফান” মুক্তি পেয়েছে।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

   

About

Popular Links

x