চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বড় ব্যবধানে হারালো ভারত। রান বিবেচনায় এটি ভারতের কাছে টাইগারদের সবচেয়ে বড় ব্যবধানের হার। এরইমাঝে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। কানপুর টেস্টে ভারত নতুন কোনো চমক রাখে নি। চেন্নাইয়ে জয়লাভ করা স্কোয়াডই যাবে দ্বিতীয় টেস্টে খেলতে।
রবিবার (২২ সেপ্টেম্বর) প্রথম টেস্ট জয়ের পরপরই ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কানপুর টেস্টের জন্য মনোনিত দল ঘোষণা করে।
২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। দুটি টেস্ট ম্যাচই আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
২য় টেস্টের জন্য ভারত স্কোয়াড: রোহিত শর্মা, ইয়াশাসভি জায়েসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ত, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার পাটেল ও কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ, বুমরাহ ও ইয়াশ দয়াল।



ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ