Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত

এ সময় পিটুনির শিকার হন ২৫ বছর বয়সী এক নারী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পিটুনির শিকার হন ২৫ বছর বয়সী এক নারী। নিহত যুবকের নাম মো. বিল্লাল (৪৫)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামের বাসিন্দা। অন্যদিকে পিটুনির শিকার নারীও একই ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম। তিনি বলেন, “নিহত বিল্লাল পুলিশের তালিকাভুক্ত ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ আড়াইহাজার থানায় অন্তত ৯টি মামলা আছে। পিটুনির শিকার নারী বিল্লালের সহযোগী।”

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে কাহেন্দী এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তির বাড়ির পাশে ১০–১২ জন অপরিচিত লোকের উপস্থিতি টের পান এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ধাওয়া দিলে বিল্লাল তাদের হাতে ধরা পড়েন। বাকি লোক পালিয়ে যান। পরে গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান।

এ সময় ঘটনাস্থলে থাকা ওই নারীকেও ডাকাত সন্দেহে পিটুনি দেন এলাকাবাসী। পিটুনি থেকে বাঁচতে ওই নারী পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, “সুরতহাল শেষে বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বেলা দেড়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।”

   

About

Popular Links

x