Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাচ্ছে না টিকটক

স্থানীয় রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত অ্যাপটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোরগুলোতে পাওয়া যায়নি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। টিকটককে নিষিদ্ধ করে ফেডারেল আইন কার্যকর হওয়ায় শনিবার সন্ধ্যায় টিকটকের অ্যাপটি গুরুত্বপূর্ণ অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে রবিবার থেকে কার্যত বন্ধ হয়ে গেল চীনভিত্তিক এই অ্যাপটির কার্যক্রম।

এদিকে, বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢুকলে একটি বার্তা দেখতে পাচ্ছেন। তাতে লেখা রয়েছে, “আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো, আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না।”

বার্তায় আরও বলা হয়েছে, “আমরা ভাগ্যবান যে ক্ষমতা গ্রহণের পর টিকটক পুনর্বহালে সমাধানমূলক পথ খুঁজতে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।”

পূর্বাঞ্চলীয় স্থানীয় রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত অ্যাপটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোরগুলোতে পাওয়া যায়নি।

এর আগে মার্কিন আদালতের নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, টিকটকের চীন-ভিত্তিক প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সকে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে। আর তা-না করলে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। চীন-ভিত্তিক প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স এটিতে রাজি হয়নি। ফলে প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো।

   

About

Popular Links

x