শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, পুলিশের একপেশে আচরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদেরের বিচারের দাবিতে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নীলক্ষেত এলাকায় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
তবে সকাল ৯টা থেকে অবরোধ কর্মসূচি থাকলেও বেলা ১১টার দিকে সাত কলেজের অন্তর্ভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেননি। সংশ্লিষ্ট সড়কগুলো দিয়ে যানবাহন চলছে। তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম।
এর আগে রবিবার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।



যে কারণে মধ্যরাতে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা