Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিবিএস: দেশের ১৯% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন

সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম

দেশের ১৯.২% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬% হলেও, গ্রামে সে হার ২০% এর বেশি বলে জানিয়েছে সংস্থটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর  পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল-এর তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ২৬.৬% দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম ১৫.২% চট্টগ্রাম বিভাগে। ঢাকায় দারিদ্র্যের হার ১.৮% বেড়ে ১৯.৬% হলেও, এই সময়ে কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার। সবচেয়ে বেশি ৬৩.২% দরিদ্র মানুষের বাস মাদারীপুর জেলার ডাসার উপজেলায়।

   

About

Popular Links

x