Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিনামূল্যে ঘিবলি ছবি বানানোর সুযোগ শেষ হচ্ছে শিগগিরই

তবে পাঁচটি এআই চ্যাটবটে বিনামূল্যে স্টুডিও ঘিবলি ব্যবহারের সুযোগ থেকে যেতে পারে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ ধরনের এক এআই ছবি। সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এমনকি তারকরাও এই ভাইরাল ঘিবলি স্টাইল ইমেজ তৈরিতে মেতেছেন।  

মার্কিন প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ে কৃত্রিম মেধাভিত্তিক ছবি আঁকার টুল স্টুডিও ঘিবলি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।

তবে বিনামূল্যে ঘিবলি ছবি বানানোর এই সুযোগ বেশিদিন নাও থাকতে পারে।

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো- জাপানের টোকিওর একটি অ্যানিমেশন স্টুডিও। অ্যানিমেশন দুনিয়ায় যার বিপুল খ্যাতি। এই সংস্থার “স্পিরিটেড অ্যাওয়ে” ও “দ্য বয় অ্যান্ড দ্য হিরো”-র মতো অ্যানিমি চরিত্রগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে।

আর ওপেনএআইয়ের সাহায্যে এক লহমায় স্টুডিও ঘিবলি থেকে নিজেদেরে স্কেচ এঁকে তা ভাইরাল করছেন নেটিজেনরা। তবে, একসঙ্গে লাখ রাখ গ্রাহক স্টুডিও ঘিবলি নিয়ে ঘাঁটাঘাঁটি করায় সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। ফলে আগামী দিনে কৃত্রিম মেধাভিত্তিক ঘিবলি স্টুডিও প্রযুক্তিটি পেতে পয়সা খরচ করতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্যাম অল্টম্যান।

তিনি জানিয়েছেন, স্টুডিও ঘিবলির অত্যাধিক ব্যবহারের ফলে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ গলতে শুরু করেছে। আর তাই এর পরিমিত ব্যবহারের পরামর্শ দিয়েছে নির্মাণকারী মার্কিন সংস্থা ওপেনএআই।

ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, ‘‘মূলত, চ্যাটজিপিটি ৪ও প্রিমিয়াম ব্যবহারকারীরা স্টুডিয়ো ঘিবলির স্বাদ নিচ্ছেন। তবে তাদের সামনে কৃত্রিম মেধাভিত্তিক বেশ কিছু বিকল্প ছবি আঁকার প্রযুক্তি রয়েছে। সেগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তারা। চ্যাটজিপিটিতে স্টুডিও ঘিবলিতে কাজ চালিয়ে যেতে হলে, ভবিষ্যতে পকেট থেকে খরচ করতে হবে। কারণ এটা আর বিনামূল্যে দেওয়া সম্ভব হচ্ছে না।”

তবে পাঁচটি এআই চ্যাটবটে বিনামূল্যে স্টুডিও ঘিবলি ব্যবহার করা যাবে বলে জানা গেছে। সেই তালিকায় একেবারে প্রথমেই থাকছে গুগ্‌ল জেমিনি। মোবাইল ফোন এবং ওয়েব – দু’জায়গাতেই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের সংস্থা এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রকেও দিব্যি কাজ করবে স্টুডিও ঘিবলি। তবে সেখানে এর সাহায্যে অফুরন্ত ছবি তৈরি করা যাবে না। তার একটি সীমা নির্দিষ্ট করা রয়েছে।

এর পাশাপাশি লিয়োনার্ডো এআই এবং প্লেগ্রাউন্ড এআইয়ের মতো কৃত্রিম মেধার প্ল্যাটফর্মগুলোতে স্টুডিও ঘিবলি বিনামূল্যে কাজ করবে বলে জানা গেছে। এই চ্যাটবটগুলোতে ওপেনআইয়ের টুলটির তৈরি ছবি সমান জনপ্রিয় হবে কি-না, তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে।

   

About

Popular Links

x