Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সায়েন্সল্যাব থেকে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৩৬ এএম

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) রাতে রাজধানীর ঢাকার সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।  এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন।

 

   

About

Popular Links

x