Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

রাজধানী লালমাটিয়া থেকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা আরজুকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি বলেন, “আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আরজু সামান্য আহত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা।

প্রসঙ্গত, খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

   

About

Popular Links

x