Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সালের মনোনয়নপত্র জমা

২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফয়সল আমিন জানান, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান। এ জন্য তিনি দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উপনির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ইতোমধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

   

About

Popular Links

x