Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পালানোর সময় গ্রেপ্তার ২

রাজধানী পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। তিনি বলেন, “বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসেন, ফলে কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।”

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ওই দুজনের নাম জানা যায়নি।

   

About

Popular Links

x