Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ প্রশাসককে আপত্তিকর ভিডিও কল, থানায় জিডি

কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপত্তিকর ছবি দেখানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে “N Hasan Hakib” নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এ কল করা হয়। এ ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি ও সিরাজুল ইসলামের বক্তব্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্তে এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত কলটি কেটে দেন।

সিরাজুল ইসলামের আশঙ্কা, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা ও সামাজিকভাবে বিব্রত করা এবং তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যই তিনি থানায় জিডি করেছেন বলে জানান। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।

এদিকে অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধও করেছেন তিনি।

   

About

Popular Links

x