Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় যাত্রীবেশে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

পুলিশ জানায়, সান্তাহারে ঘটনাস্থলের পাশে অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবেশে দুর্বৃত্তরা সোলাইমান আলী (৬৫) নামে এক অটোরিকশা কুপিয়ে হত্যা করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সান্তাহার পৌরসভার হেমুতখালী-খয়রাবাদ এলাকার মাঝে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলের পাশে অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলটি আদমদীঘির উপজেলার শেষ সীমানায় নওগাঁ সদরের মধ্যে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত অটোরিকশা চালক সোলাইমান আলী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন। শনিবার রাত ৯টার তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার পৌরসভার রিকশা স্ট্যান্ড থেকে রিকশা ভাড়া নেয়।

এরপর তারা পাশেই নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের দিকে রওনা দেন। পথিমধ্যে হেমুতখালী পার হয়ে ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছে। তখন যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সোলাইমান আলীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।

প্রথমে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের কাছে নিহতের অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়দের ধারণা, এটি পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ছিনতাইকারীদের কাজ হলে তারা রিকশা বা ব্যাটারি নিয়ে যেতে। বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ি ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এছাড়া হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

   

About

Popular Links

x