Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে যুবককে হত্যা, শরীরে ২০ ছুরিকাঘাতের চিহ্ন

সিদ্ধিরগঞ্জের স্থানীয়রা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তার শরীরে অন্তত ২০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. রনি সিদ্ধিরগঞ্জের পাইনাদি মিজমিজি এলাকার বাসিন্দা ও পেশায় একজন প্রাইভেটকার চালক। আটক আল আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে পড়ে থাকা রনির শরীরের বিভিন্ন স্থানে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন। তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন রনিকে ছুরিকাঘাত করেন। তার শরীরে ১৫ থেকে ২০টি ছুরির আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

হত্যার কারণ উল্লেখ করে তিনি জানান, রনির সঙ্গে আল আমিনের পূর্ব বিরোধ ছিল না। আল আমিন একজন সিমেন্টের স্ল্যাব তৈরির কারিগর। কিছুদিন আগে তিনি একটি স্ল্যাব তৈরির সময় এক নারী তাতে পা দিলে নষ্ট হয়ে যায়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওই নারীকে খুঁজছিলেন তিনি। এদিকে আজ সকালে ওই নারীকে দেখতে পেয়ে বাগ্ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আল আমিন। এ সময় ওই নারীর আত্মীয় রনি এগিয়ে এলে তার সঙ্গে আল আমিনের দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রনির শরীরে একাধিকবার আঘাত করেন আল আমিন। এতে রনির মৃত্যু হয়।

   

About

Popular Links

x