Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

কড়াইল বস্তিতে আবারও আগুন, তরুণের মৃত্যু

এ ঘটনায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

রবিবার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ আগুন লাগে। এতে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

নিহত শুভ্রের বাবা মো. মনির হোসেন এবং মা মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তারা রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।

বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফরিন আখতার জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

   

About

Popular Links

x