Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

রংপুরের ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নগরীর হাজিরহাট এলাকায় গভীর রাতে ট্রাকটি তাদের দুজনকে পিষ্ট হয়ে করে চলে যায়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

রংপুর নগরীর হাজিরহাট এলাকায় ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

নিহতরা হলেন নীলফামারীর সৈয়দপুর এলাকার রেজাউল খান এবং রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের রেজাউল করিম।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, নগরীর উত্তর এলাকার জগন্নাথপুর মাদ্রাসার দুই শিক্ষক মোটরসাইকেল যোগে সৈয়দপুরে যাওয়ার পথে শনিবার রাত ১টার দিকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। চালক তাদের উপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে দুই মাদ্রাসা শিক্ষক পিষ্ট হন। এ সময় তাদের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহত দুই শিক্ষকের ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে মেট্রোপলিটান হাজিরহাট থানার ওসি শরীফুল ইসলাম জানান, ট্রাক ড্রাইভারের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ট্রাক ও ড্রাইভারকে আটক করার চেষ্টা চলছে।

   

About

Popular Links

x