Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেল দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু, প্রত্যক্ষদর্শীরা বলছেন ‘টিকটক করছিলেন’

এ ঘটনায় মোটরসাইকেলটিতে থাকা আরও দুইজন আহত হয়েছেন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন। 

নিহত মোস্তাকিম (২১) সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে উপ-পরিদর্শক (এসআই)তারিকুর রহমান শুভ বলেন, “নিহত মোস্তাকিমসহ তিনজন মিলে একটি মোটরসাইকেল অত্যন্ত দ্রুতগতিতে চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা নিয়মিত ভ্লগিং ও টিকটক কার্যক্রম পরিচালনা করতেন এবং ঘটনার সময়ও তারা ভিডিও তৈরিতে ব্যস্ত  ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে রাস্তার পাশের একটি বড় গাছের গায়ে সজোরে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়। আহত হন দুইজন।”

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য রওনা দেন। পাশাপাশি নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এসআই তারিকুর রহমান শুভ আরও জানান, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x