Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের চাপ সামলে আক্রমণে হামজারা

২০০৫ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ দলটির সামনে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

শুরুতেপাকিস্তানের আক্রমণে কিছুটা অগোছালো মনে হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কয়েক মিনিট প্রতিপক্ষের চাপে কাটানোর পর এখন পাল্টা আক্রমণ শুরু করছে হামজা চৌধুরীরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথম ১০ মিনিটে বাংলাদেশের খেলায় সেই পরিবর্তনের আভাস মিলেছে।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য স্বস্তির ছিল না। প্রথম দুই মিনিটেই দুটি ভালো আক্রমণ তৈরি করে পাকিস্তান। শমিত সোমের একটি মিস পাস থেকে পাওয়া সুযোগে লক্ষ্যে শটও নেয় তারা। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত সেভে রক্ষা পায় বাংলাদেশ। পরের মিনিটেও আক্রমণে উঠেছিল পাকিস্তান।

তবে শুরুর সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। মাঝমাঠে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করে বাংলাদেশ। রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টাও দেখা যায় দলের খেলায়। ম্যাচের সপ্তম মিনিটে কাজেম শাহের নেওয়া শট অবশ্য খুব একটা বিপদ তৈরি করতে পারেনি। সহজেই বল নিয়ন্ত্রণে নেন পাকিস্তানের গোলরক্ষক।

এ ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশেও রয়েছে দুটি পরিবর্তন। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় খেলছেন রহমত মিয়া। আর মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন শুকি ইতোফুসা।

বাংলাদেশের সামনে এই ম্যাচের গুরুত্বও আলাদা। ২০০৫ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ দলটির সামনে। সেবারও সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার জিততে পারলে মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে হামজারা।

   

About

Popular Links

x