Friday, November 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৫

চলতি বছর দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫,৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

   

About

Popular Links

x