Friday, November 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন, ধোঁয়ায় আতঙ্ক

পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনে আগুন লাগে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনের যাত্রীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে পুবাইল স্টেশন অতিক্রম করছিল। স্টেশন ছাড়িয়ে কিছুদুর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়া বের হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। ওই অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পানি দিয়ে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ট্রেন চালক বলেন, “যখন আমরা আগুন দেখতে পাই, তখন এলাকার লোকজন ও ট্রেনের যাত্রীরা জড়ো হয়। এলাকার লোকজনের সহযোগিতায় পাওয়া গেছে। কেউ বালতি, কেউ কলস, কেউ পানির মোটরের পাইপ নিয়ে হাজির হয়েছে ট্রেনের আগুন নেভানের জন্য। পাশেই একটি ড্রেন ছিল সেখান থেকে পানি দেওয়া হয়েছে। পাশের একটি নির্মাণাধীন বাড়ির পানিও ব্যবহার করা হয়েছে।”

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। আগুন ছিল কি না তা নিশ্চিত হতে পারিনি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

   

About

Popular Links

x