Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা এনসিপি

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

দলীয় সূত্রে জানা গেছে, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মৃদু ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এনসিপি’র খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, “খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। সে কারণে নিজেদের মধ্যে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।”

   

About

Popular Links

x