Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

এক ফেসবুক পোস্টে বিষয়টি প্রথম জানান তিনি নিজেই

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে বিষয়টি প্রথম জানান তিনি নিজেই।

পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।” এর সঙ্গে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজেও একই দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়, নুসরাত তাবাসসুমের দৌলতপুরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

   

About

Popular Links

x