Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থ উপদেষ্টা: বাজেট অনুমোদিত ২২ জুন, ঈদের ছুটিতে অর্থনীতিতে প্রভাব পড়বে না

প্রস্তাবিত বাজেটের ওপর মতামত দেওয়া যাবে ১৯ জুন পর্যন্ত

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:৩২ পিএম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, “মতামত দেওয়া শুরু হয়েছে। প্রতিনিয়ত তা আসতে থাকবে। একদিনে তো আর সব মতামত আসবে না। প্রস্তাবিত বাজেটের ওপর মতামত দেওয়া যাবে ১৯ জুন পর্যন্ত। এছাড়া ঈদের ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না।”

প্রস্তাবিত বাজেটে দরিদ্র মানুষের জন্য সুখবর দেখা যাচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘সুখবর আছে। বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, তা দেখুন। এ বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাবে।”

টানা ১০ দিনের ছুটির কারণে অর্থনীতিতে প্রভাব পড়বে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘স্থবির হওয়ার সুযোগ নেই, ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে, কোন দিন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে।’’

   

About

Popular Links

x