Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশারী ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউএসজিএস

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:০০ এএম

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮। এরপর জাপানসহ যুক্তরাষ্ট্রে সুনামি (সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস) সতর্কতা জারি করা হয়েছে। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানিয়েছে, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার বা প্রায় ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। এ বিষয়ে জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছিল, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯.৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮.৮ মাত্রার ভূ–কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটি শুরুতে জানিয়েছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা দুই দফায় সংশোধন করে ৮.৮ করা হয়।

শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো হতাহতের তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পকে দেশটির কামচাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে উল্লেখ করা হচ্ছে।  

তবে সুনামি সতর্কতা জারির পর স্থানীয় শাখালিন অঞ্চলের ছোট একটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে। জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x