Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ১৫% কমাল যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:২৬ এএম

বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ১৫% কমিয়ে ২০% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে এই হার ৩৫% নির্ধারণ করেছিল ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত এপ্রিলে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।

ওই মেয়াদ শেষে ২% কমিয়ে ৩৫% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করে। এরপরই নতুন শুল্ক নির্ধারিত হলো।

যুক্তরাষ্ট্রে বর্তমানে গড় শুল্কহার ১৫%। এবার নতুন ২০%সহ মোট শুল্ক দাঁড়াল ৩৫%।

শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ১৫% শুল্কহার কমানোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, বাংলাদেশের ওপর ২০% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা ২০% নিচে প্রত‍্যাশা করেছিলাম।

এদিকে, ভারতের ওপর ২৫%, শ্রীলংকার ওপর ২%, ভিয়েতনামে ২%%, কম্বোডিয়ায় ১৯% ও পাকিস্তানের ওপর ১৯% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

   

About

Popular Links

x