সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
জানা যায়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) রেহেনা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। তিনি এ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন পাওয়া প্রথম নারী।
এর আগে গত ২১ জুলাই রাজধানী ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর পরীক্ষার রুটিনকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই এই বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়।