৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএস বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩,৬৩১ জন প্রার্থী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ফল প্রকাশ করা হয়।

এ সময় পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেই সময়সূচি পরে জানানো হবে।”

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর শুরু হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।