রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব সদরদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার আরও ছয় সহযোগীকে গ্রেফতারের বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে।
গ্রেফতার অন্যরা হলো, মো. ফ্যালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫), লিটন মিয়া ও সুমন।
এদিকে, রাজধানীর তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজানের দেওয়া তথ্যানুযায়ী, অভিযুক্ত মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানা এলাকা গ্রেফতার করা হয়। লিটন ও সুমনকে শেরে বাংলা নগর থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।