Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত গোপালপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলালকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে

আপডেট : ১৬ মে ২০২৬, ০৫:২৩ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২ নেতাসহ ৩ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী। 

এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত গোপালপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। 

শুক্রবার (১৫ ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ এবং সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারের কোনও দায় দল নিবে না। 

মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, দুই দফা ধর্ষণের শিকার হন  তিনি। প্রথম দিন ধর্ষণের ভিডিও দুলালের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদক মুঠোফোনে ধারণ করেন। 

পরে, গত ৩ এপ্রিল ভুক্তভোগী তরুণী গোপালপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তখন মামলা নেয়নি। এরপর ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা করেন। 

আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ গত ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করেন। 

ওই তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি নিজ এলাকায় থাকতে পারছেন না। 

   

About

Popular Links

x