Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৬

ধর্ষণের শিকার ওই প্রেমিকা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম

যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই প্রেমিকা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইক চালক বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা দায়ের করেন। এই মামলায় এজাহার নামীয় ৬ জনকে রাতেই আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরজান গাজী (৩০), একই গ্রামের হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও শফিক মোল্যা (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের এক দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার বাদী বলেন, “ন্যায় বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা করেছি।“
এ ব্যাপারে শনিবার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ধর্ষণ তৎসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।“   

   

About

Popular Links

x