Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

শের-এ-বাংলা রোডের তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ এএম

খুলনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুস্তাকিন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মুস্তাকিনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুস্তাকিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

তার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

   

About

Popular Links

x