Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ আগস্টের লুট হওয়া পুলিশের গ্রেনেড মিললো সিলেটে

ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র‍্যাব

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:৩৯ এএম

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-৯। উদ্ধার হওয়া এসব গ্রেনেড গত ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আলামতের অংশ বলে জানিয়েছে বাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) রাত ১২টা ৫ মিনিটের দিকে সদর কোম্পানির একটি দল দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফেঞ্চুগঞ্জ রোডের সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র মজুত থাকার তথ্য পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে ঝোপের ভেতর থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

র‍্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া টিয়ারগ্যাস গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

উদ্ধার করা গ্রেনেডগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x