Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে হাম ও উপসর্গে প্রাণহানি ২০০ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়েছে 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১৯০ জন এবং নিশ্চিত হামে ১০ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও ৯৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন এবং বিভিন্ন উপজেলা ও জেলা সদর হাসপাতালে বাকিরা ভর্তি আছেন।

এখন পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,১১৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪৪২ জন সিলেট জেলার।

   

About

Popular Links

x