Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বৃহস্পতিবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুরে এ দুর্ঘটনা ঘটে 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামে দুই মোটরসাইল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন ।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

   

About

Popular Links

x