Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে বুলবুলি খাতুন নামের এক ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে মো. আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত বুলবুলি খাতুন ও মো. আব্দুল্লাহ দম্পতির ঘরে ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করতে সক্ষম হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল জানান, অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে জোর তদন্ত অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x