Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিআইজির ছবি চুরি করে কোটি টাকার ফাঁদ, অবশেষে ধরা পড়ল যুবক

র‍্যাব-৫ এর গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ভাঙিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে রাজশাহী থেকে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের রানীনগর পানির ট্যাংক এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-৫ এর একটি দল তাকে আটক করে। শুক্রবার দুপুরে র‍্যাব-৫ এর গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাবের ভাষ্যমতে, শরিফুল বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিম দিয়ে “অতিরিক্ত ডিআইজি হুমায়ুন” নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। এই পরিচয়ে তিনি প্রশাসন ক্যাডার, পুলিশ-সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা-দায়রা জজ ও আইনজীবীদের ফোন-মেসেজ পাঠাতেন এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন। রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে দীর্ঘদিন ধরে তিনি এই প্রতারণা চালিয়ে আসছিলেন।

প্রসঙ্গত, একই কায়দায় পুলিশ কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে শরিফুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগেও গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়ে ফের একই অপরাধে জড়ান তিনি। জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। আইনি প্রক্রিয়ার জন্য তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x