Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে হামের সংক্রমণ অব্যাহত, একদিনেই নতুন রোগী ১,২৫৯

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

শে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১,২০৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ১ জন করে রয়েছে। এ সময়ে নতুন করে ১,২১৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ৪২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১,২৫৯ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১,২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। বাকি ১,১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২,১৫,৭৬৮ জন। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩,১৯৯ জনের শরীরে। সব মিলিয়ে নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৮,৯৬৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গের রোগী সবচেয়ে বেশি পাওয়া গেছে। এ বিভাগে নতুন করে ৪৯৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে আরও ৩৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৯১,৭৬১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১,৮৪,১৬৮ শিশু।

 

   

About

Popular Links

x