Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেনীতে জামায়াতের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ

কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম

আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতে ইসলামীর একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন।

বিবৃতিতে তারা বলেন, “শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে।”

তারা আরও বলেন, “জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। পাশাপাশি ধলিয়া ইউনিয়নসহ সদর উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার অনুরোধ করেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, “সন্ধ্যায় স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।”

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x