শ্যামলীতে চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ যুবক গ্রেপ্তার

এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ রাসেল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

তিনি জানান, শ্যামলী এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানো হয়। পরে আরোহী রাসেলের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের দাবি, নাশকতা ঘটানোর আগেই আদাবর থানা পুলিশ ককটেলসহ ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।