Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় তৈরি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, “এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x