রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটান কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু সাহেব থাইল্যান্ড যাবার উদ্দেশ্যে ঢাকা বিমান বন্দরে এসেছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়ক পথে রংপুরে নিয়ে আসে।
ওসি জানান মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় তিনটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের সময় এই ৩টি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।



