Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

মানিক পশারীকে দাফনে বাধা: প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা জেলা কমান্ড ও বিভিন্ন উপজেলা কমান্ড ইউনিট অংশ নিয়েছে

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার আব্দুল আজিজ চানখা, সদস্য সচিব ভিপি হামিদ, যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন, সহকারি কমান্ডার শাহজাহান সাজু, মনিন্দ্রমোহন ঘোষ, আব্দুস সালাম মিয়া প্রমুখ।       

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তার গার্ড অব অনার ও দাফন নিয়ে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। পাকিস্তানি প্রেতাত্মা, রাজাকারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। ওদের আবার পাকিস্তানের পাঠিয়ে দেওয়া হবে। 

এ সময় মুক্তিযোদ্ধা জেলা কমান্ড ও বিভিন্ন উপজেলার কমান্ড ইউনিট অংশ নেয়।

 

   

About

Popular Links

x