Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসিতে কেউই পাস করেনি

শিক্ষা অফিস জানায়, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৫০.৩২%

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

টাঙ্গাইলে ৬টি কলেজ-মাদ্রাসার একজন শিক্ষার্থীও এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ১ জন করে পরীক্ষায় অংশগ্রহণ করেও পাস করেনি।

শনিবার (৩১ অক্টোবর) রাতে জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের অবহেলা এবং নিয়মিত ক্লাশ না হওয়ার ফলে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে।

শতভাগ ফেল করা কলেজগুলো হলো—গোপালপুরের খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সখীপুরের  সূর্য তরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজ, নাগরপুরের ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা এবং ভূঞাপুর অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষা অফিস সূত্র জানায়, গোপালপুরের খন্দকার আসাদুজ্জামান একাডেমি থেকে সাতজন শিক্ষার্থী, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চার জন, ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে সাত জন এবং অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জেলা শিক্ষা অফিস জানায়, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫০.৩২%। জিপিএ ৫ পেয়েছে মাত্র ৩৬৬ জন। ২৯,৮৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫,০১৬ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে এইচএসসি ৪৯.৬২%, আলিমে পাশের হার ৫৬.২৯%, এইচএসসি (বিএম) ৫৫.৭৩% এবং এইচএসসি (ভোক) ৪৯.৬৫%।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আমরা কারণ দর্শানো নোটিশ দিবো। লিখিত উত্তর পাওয়ার পর প্রচলিত বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x