Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, বন্ধ তিন মেট্রো স্টেশন

আজ দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন থামছে না 

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন থামছে না। 

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান।

   

About

Popular Links

x