Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনা জজ আদালত ভবনে ককটেল নিক্ষেপ

রাতের অন্ধকারে ককটেলটি নিক্ষেপ করে দু’জন যুবক পালিয়ে যায়

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

খুলনা জেলা জজ আদালতের নিচ তলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্ত পালিয়ে যায়।

তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আদালত পাড়ার আশপাশের কয়েকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে দু’জন যুবক আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করে। কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়নি। ফলে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ককটেলটি উদ্ধার করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়। রাতের অন্ধকারে ককটেল নিক্ষেপকারীদের চেহারাও কেউ দেখতে পায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

   

About

Popular Links

x