রাজধানীর বনানীতে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ একটি বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি এবং পুলিশ বক্সেও আগুন লাগেনি। বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইজার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি দেখতে পায়। বস্তুটির কাচের অংশের মুখ ও বাকি অংশ কাপড় দিয়ে মোড়ানো ছিল। তিনি আরও বলেন, “সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় তারা বিকট শব্দ শুনতে পান।



