Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তারকৃতদের ছিনতাই

পুলিশ মেসেও আগুন দেওয়া হয়, তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি  

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছে কার্যয়ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাংচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার খবর পাওয়া গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এতে নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ‘মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা’ দেন। এরপর শতশত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গ্রেপ্তার নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান। আগুন দেয়া হয় থানায়। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়। 

থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়। তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

টুঙ্গিপাড়া ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোন খবর পাইনি।’’ 

   

About

Popular Links

x